With or without
কারো সাথে চলতে গেলে নানা ধরনের সমস্যা হয়। এর মধ্যে প্রধাণ দুটি সমস্যা হলো-
- সে আপনাকে রেখে সামনে চলে যাবে।
- সে আপনার পেছনে পরে যাবে।
এতই দুটোই ক্ষতিকর। কারণ-
- কেউ যদি আপনাকে রেখে চলে যায় আপনি তার কাছ থেকে কম সাহায্য আশা করতে পারেন। কারণ যে সামনে থাকবে সে বেশী ব্যস্ত থাকবে। তাই সে আপনাকে সাহায্য নাও করতে পারে। আর আপনি যদি তাকে অনুসরণে ব্যর্থ হন তাহলে সফল হতে পারবেন না। তাহলে করণীয় একটাই, নিজের জন্য আলাদা একটা পথ বেছে নেয়া। অন্যের জন্য সুফল বয়ে আনলেও আপনার জন্য তা সুফল বয়ে নাও আনতে পারে।
- কেউ যদি আপনার পেছনে পড়ে যায় তখন সে আপনাকে পেছনে টেনে ধরবে। সেক্ষেত্রে আপনার সামনে এগিয়ে যাওয়াটা হবে অনেক কষ্ট কর।
এ দুটোকে সমস্যা সমন্বয় করে চলাটা অনেক কঠিন। একা একটা চলাটা যেমন সকল ক্ষেত্রে সুখকর নয়, তেমনি কারো সাথে চলাটাও সকল ক্ষেত্রে সুখকর নয়।
তবে এ দুটো সমস্যা কোন পরিবেশে (কর্মপরিবেশ, শিক্ষা পরিবেশ) হচ্ছে সেটার উপরও অনেক কিছু নির্ভর করে। কোন কোন ক্ষেত্রে স্বার্থপর হতে হয়। তবে আমি স্বার্থপর হওয়াকে তখনই সাধুবাদ জানাই যখন সেটা অন্যের ক্ষতি না করে। অন্যের ক্ষতি করে নিজের স্বার্থ হাসিল করলে এক সময় নিজের ফাঁদে নিজে পড়তে বাধ্য হতে হবে।